২০২৭ সালে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নিয়মে বেশ কিছু পরিবর্তন এনে নীতিমালা জারি
করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। বুধবার মাধ্যমিক ও
উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে দেওয়া নতুন ভর্তি নীতিমালাটি বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরের জন্য প্রযোজ্য হবে বলে জানানো
হয়েছে। নীতিমালা অনুযায়ী, এখন
থেকে প্রথম শ্রেণিতে কোনো পরীক্ষা হবে না। ভর্তি করা হবে লটারির মাধ্যমে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত
খালি আসনে ভর্তি হতে চাইলে শিক্ষার্থীদের বসতে হবে লিখিত পরীক্ষায়। একই সঙ্গে ঢাকা
মহানগরীর বেসরকারি স্কুলগুলোর জন্য ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ সংরক্ষণের কথা বলা হয়েছে। অর্থাৎ সংশ্লিষ্ট স্কুলের নিজ এলাকার শিশুদের জন্য ৪০ শতাংশ আসন রাখতে
হবে। তবে, পঞ্চম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে এই কোটা প্রযোজ্য হবে না। নীতিমালা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে লটারিতে নির্বাচিত
কোনো শিক্ষার্থী ভর্তি না হলে, অপেক্ষমাণ তালিকা থেকে
পর্যায়ক্রমে ভর্তির সুযোগ পাবে অন্যরা। নবম শ্রেণিতে আবেদন
করতে হলে অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষার নম্বর ও
সময়ও ঠিক করে দেওয়া হয়েছে। এছাড়া প্রথম
শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বয়সের হিসাব ধরা হবে সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের পহেলা
জানুয়ারি অনুযায়ী। ওই তারিখে শিক্ষার্থীর বয়স হতে হবে ছয় বছর Если вы хотите, чтобы это произошло, вы можете сделать это. অর্থাৎ ২০২৭
Если вы хотите, чтобы это произошло,
তাদের জন্মতারিখ হতে হবে ২০২০ সালের পহেলা জানুয়ারি থেকে ৩১শে
ডিসেম্বরের মধ্যে। আবেদনের সঙ্গে
অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন
শিক্ষার্থীদের ক্ষেত্র় সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত ছাড় দেওয়া যাবে
বলেও নীতিমালায় বলা হয়েছে। এছাড়া প্রতি
শ্রেণির প্রতিটি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী রাখা যাবে। শিক্ষাবর্ষ চলবে পহেলা
জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত।




