২০২৭ সালে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নিয়মে বেশ কিছু পরিবর্তন এনে নীতিমালাজারি
করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। বুধবারমাধ্যমিকও
উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে দেওয়া নতুন ভর্তি নীতিমালাটি বেসরকারি স্কুল,স্কুল অ্যান্ডকলেজেরমাধ্যমিক,নিম্নমাধ্যমিকও সংযুক্ত প্রাথমিক স্তরের জন্য প্রযোজ্য হবে বলেজানানো
হয়েছে। নীতিমালাঅনুযায়ী, এখন
থেকে প্রথম শ্রেণিতে কোনো পরীক্ষা হবে না। ভর্তি করা হবে লটারির মাধ্যমে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত
খালি আসনে ভর্তি হতে চাইলে শিক্ষার্থীদের বসতে হবে লিখিত পরীক্ষায়। একই সঙ্গে ঢাকা
মহানগরীর বেসরকারি স্কুলগুলোর জন্য ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ সংরক্ষণের কথা বলা হয়েছে। অর্থাৎ সংশ্লিষ্ট স্কুলের নিজ এলাকার শিশুদের জন্য ৪০ শতাংশ আসন রাখতে
হবে। তবে,পঞ্চমশ্রেণিথেকেষষ্ঠশ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে এই কোটা প্রযোজ্য হবে না। নীতিমালাঅনুযায়ী,নির্ধারিতসময়েরমধ্যে লটারিতে নির্বাচিত
কোনোশিক্ষার্থীভর্তিনাহলে,অপেক্ষমাণ তালিকাথেকে
পর্যায়ক্রমে ভর্তির সুযোগ পাবে অন্যরা। নবমশ্রেণিতেআবেদন
করতে হলে অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণহতেহবে। পরীক্ষারনম্বরও
সময়ও ঠিক করে দেওয়া হয়েছে। এছাড়াপ্রথম
শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বয়সের হিসাব ধরা হবে সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের পহেলা
জানুয়ারিঅনুযায়ী। ওই তারিখে শিক্ষার্থীর বয়স হতে হবে ছয় বছর বা তার বেশি, কিন্তু সাত বছরের কম। অর্থাৎ২০২৭
শিক্ষাবর্ষেযারাপ্রথমশ্রেণিতেভর্তিহবে,
তাদের জন্মতারিখ হতে হবে ২০২০ সালের পহেলা জানুয়ারিথেকে৩১শে
ডিসেম্বরেরমধ্যে। আবেদনেরসঙ্গে
অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতেহবে। বিশেষচাহিদাসম্পন্ন
শিক্ষার্থীদেরক্ষেত্রেবয়সসীমায় সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত ছাড় দেওয়া যাবে
বলেও নীতিমালায় বলা হয়েছে। এছাড়াপ্রতি
শ্রেণির প্রতিটি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী রাখা যাবে। শিক্ষাবর্ষচলবেপহেলা
জানুয়ারিথেকে৩১শেডিসেম্বরপর্যন্ত।




